জয়পুরহাটে “কাঁচা চামড়ার গুণগত মান রক্ষায় লেস্-কাট নিয়ন্ত্রণ এবং সঠিক পদ্ধতিতে চামড়া সংগ্রহ, সংরক্ষণ ও পরিবহণ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

Posted by Admin on July 22, 2026
জয়পুরহাটে “কাঁচা চামড়ার গুণগত মান রক্ষায় লেস্-কাট নিয়ন্ত্রণ এবং সঠিক পদ্ধতিতে চামড়া সংগ্রহ, সংরক্ষণ ও পরিবহণ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
বিটিএ ও এলএসবিপিসি, বাণিজ্য মন্ত্রাণালয় এর যৌথ উদ্যোগে ২৬ এপ্রিল, ২০২৬ তারিখে জয়পুরহাটে “কাঁচা চামড়ার গুণগত মান রক্ষায় লেস্-কাট নিয়ন্ত্রণ এবং সঠিক পদ্ধতিতে চামড়া সংগ্রহ, সংরক্ষণ ও পরিবহণ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় উপস্থাপনা করেন জনাব মোঃ সামাউল আলম, প্রভাষক, ইনস্টিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারি এন্ড টেকনোলজি, ঢাকা বিশ্ববিদ্যালয় ও মিজানুর রহমান, হেড অব এডমিন, বিটিএ। কর্মশালায় উস্থিত ছিলেন জনাব মোঃ আব্দুল খালেক, সাবেক সভাপতি, জনাব মোঃ আব্দুল জলিল, সাবেক সাধারণ সম্পাদক, কাঁচা চামড়া ব্যবসায়ী সমিতি, জয়পুরহাট। আরো উপস্থিত ছিলেন, জনাব আবু বক্কর সিদ্দিক (শামীম), জনাব মুহাম্মদ গোলজার হোসেন ও জনাব শহিদুর রহমান, চামড়া ব্যবসায়ী, জনাব মো.হাফিজুর রহমান, মাদ্রাসার শিক্ষকসহ স্থানীয় কাঁচা চামড়া ও মাংস ব্যবসায়ী, স্কুল, মাদ্রাসা ও মসজিদের ইমামসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বাণিজ্য মন্ত্রণালয় এর প্রতিনিধি জনাব লিটন চন্দ্র রায়, সহকারী পরিচালক, এলএসবিপিসি ও বিটিএ-র কর্মকর্তা/কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।





Follow us f